📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
কমিউনিটিটোকিওতে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ মঞ্চস্থ করলেন জাপানি শিক্ষার্থীরারাজনীতিশেখ হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলীশোবিজমিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবেশোবিজমিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি: টপ ৩০-এ যেতে ভোটের আহ্বানশোবিজবগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খানরাজনীতি১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনাখেলাধুলাকিংবদন্তিদের আড্ডায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসানরাজনীতিবিএনপির কাঁধে চেপে জামাতের শাসন? — মাসুদ কামালের মন্তব্যজাপানজাপানে বাংলায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে শাহাদাত হোসেনের আহ্বানমতামতপ্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হককে নিয়ে স্মৃতিচারণকমিউনিটিটোকিওতে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ মঞ্চস্থ করলেন জাপানি শিক্ষার্থীরারাজনীতিশেখ হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলীশোবিজমিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবেশোবিজমিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি: টপ ৩০-এ যেতে ভোটের আহ্বানশোবিজবগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খানরাজনীতি১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনাখেলাধুলাকিংবদন্তিদের আড্ডায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসানরাজনীতিবিএনপির কাঁধে চেপে জামাতের শাসন? — মাসুদ কামালের মন্তব্যজাপানজাপানে বাংলায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে শাহাদাত হোসেনের আহ্বানমতামতপ্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হককে নিয়ে স্মৃতিচারণ

জলবায়ু প্রকল্পের বেসলাইন জরিপে এআরটি ল্যাব ও পল্লীশ্রীর চুক্তি

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

কমিউনিটিভিত্তিক উন্নয়ন ও জলবায়ু অভিযোজন (সিবিডি অ্যান্ড সিএ) প্রকল্পের বেসলাইন জরিপ পরিচালনার জন্য চুক্তি সই করেছে গবেষণা প্রতিষ্ঠান অ্যাডভান্সড রিসার্চ থটস ল্যাব (এআরটি ল্যাব) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী। প্রকল্পটিতে অর্থায়ন করছে জার্মান সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড (Brot für die Welt)।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর মিরপুরে এআরটি ল্যাবের কার্যালয়ে চুক্তিতে সই করেন পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগম এবং এআরটি ল্যাবের চেয়ারম্যান মো. মাকসুদ-উল হাসান।

প্রকল্পটি দিনাজপুরের ছয়টি উপজেলা এবং নীলফামারী জেলার সদর উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। এর লক্ষ্য কমিউনিটিভিত্তিক সংগঠনগুলোকে শক্তিশালী করা এবং জলবায়ু অভিযোজন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে নারী ও তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা।

বেসলাইন জরিপের মাধ্যমে প্রকল্পের সূচকগুলোর ভিত্তিমান নির্ধারণ করা হবে। পাশাপাশি লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা, জেন্ডার সম্পর্ক এবং জলবায়ু সহনশীলতাও পর্যালোচনা করা হবে। জরিপের ফলাফল প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ, অর্জন মূল্যায়ন এবং দীর্ঘমেয়াদি প্রভাব পরিমাপে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑