গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৈরি ফাঁদে সরকার পা দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রোববার (২২ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ফাঁদ তৈরি করেছিল, কিন্তু বিএনপি সরকার সেই ফাঁদে পা দেয়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উসকানিতে আইন-শৃঙ্খলা বাহিনী যদি গুলি চালাত, আর সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিনিমাম ৫০০-৬০০ মানুষ মেরে ফেলত।’
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি-কিন্তু ছাড়াই ঐক্যের বিকল্প নেই। রাজপথে আওয়ামী লীগের নৈরাজ্য ও আগুন-সন্ত্রাস মোকাবিলায় প্রস্তুতি নিয়ে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
ছবি: সংগৃহীত




