📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
কমিউনিটিটোকিওতে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ মঞ্চস্থ করলেন জাপানি শিক্ষার্থীরারাজনীতিশেখ হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলীশোবিজমিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবেশোবিজমিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি: টপ ৩০-এ যেতে ভোটের আহ্বানশোবিজবগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খানরাজনীতি১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনাখেলাধুলাকিংবদন্তিদের আড্ডায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসানরাজনীতিবিএনপির কাঁধে চেপে জামাতের শাসন? — মাসুদ কামালের মন্তব্যজাপানজাপানে বাংলায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে শাহাদাত হোসেনের আহ্বানমতামতপ্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হককে নিয়ে স্মৃতিচারণকমিউনিটিটোকিওতে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ মঞ্চস্থ করলেন জাপানি শিক্ষার্থীরারাজনীতিশেখ হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলীশোবিজমিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবেশোবিজমিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি: টপ ৩০-এ যেতে ভোটের আহ্বানশোবিজবগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খানরাজনীতি১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনাখেলাধুলাকিংবদন্তিদের আড্ডায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসানরাজনীতিবিএনপির কাঁধে চেপে জামাতের শাসন? — মাসুদ কামালের মন্তব্যজাপানজাপানে বাংলায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে শাহাদাত হোসেনের আহ্বানমতামতপ্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হককে নিয়ে স্মৃতিচারণ

৬০০ ডলার হাতে অস্ট্রেলিয়া যাত্রা, আজ ৫ দেশে ব্যবসা হেমি হোসাইনের

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

মাত্র ১৯ বছর বয়সে পকেটে ৬০০ ডলার নিয়ে অস্ট্রেলিয়ায় পা রেখেছিলেন বাংলাদেশি তরুণ হেমি হোসাইন। তখন ইংরেজিও ঠিকমতো জানতেন না। আজ মেলবোর্নে বসে তিনি ৫টি দেশে ১১টি লোকেশনে ব্যবসা পরিচালনা করছেন।

বাংলাদেশে জন্ম ও বেড়ে ওঠা হেমি হোসাইন প্রায় ২৫ বছর আগে অস্ট্রেলিয়ায় যান। মেলবোর্নের আরএমআইটি ইউনিভার্সিটি থেকে বিজনেস ইনফরমেশন সিস্টেমসে ডিগ্রি নেওয়ার পর টেলস্ট্রা, এমওয়াইওবি ও এএনজেডের মতো প্রতিষ্ঠানে কাজ করেন।

২০১০ সালে করপোরেট চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন নেক্সজেন গ্লোবাল গ্রুপ (NeXgen Global Group), যার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তিনি। শিক্ষা, রিক্রুটমেন্ট, ফাইন্যান্স, প্রযুক্তি, এডটেক, রিয়েল এস্টেট ও বিনিয়োগ খাতে কাজ করা এই গ্রুপের অধীনে রয়েছে মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ (এমএমসি), ভিক্টোরিয়ান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনিক্যাল এডুকেশনসহ (ভিআইআইটিই) বিভিন্ন প্রতিষ্ঠান।

উদ্যোক্তার পাশাপাশি তিনি কোচ, লেখক ও আন্তর্জাতিক বক্তা। ‘গ্রো উইথ হেমি’ প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরিজীবীদের উদ্যোক্তা হওয়ার পথে মেন্টরিং করেন। তাঁর বেস্টসেলার বই ‘ফায়ার ইউর বস’ (Fire Your Boss)। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, পানামা ও বাংলাদেশসহ ২২টির বেশি দেশে বক্তব্য দিয়েছেন তিনি।

২০২৫ সালের ৯ ডিসেম্বর যুক্তরাজ্যের অক্সফোর্ডে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি ‘অক্সফোর্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ পান। একই বছর অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ‘এক্সিলেন্স ইন টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড’সহ একাধিক সম্মাননা পেয়েছেন। তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা দাতব্য সংস্থা গ্লোবাল ইয়ুথ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ইনকের বোর্ড সদস্য হিসেবেও যুক্ত আছেন তিনি।

তাঁর মূল বার্তা— “নিজের ওপর বিনিয়োগ করলে কখনো দেউলিয়া হবে না।” প্রবাসী বাংলাদেশিদের জন্য হেমি হোসাইনের এই যাত্রা এক বড় অনুপ্রেরণা।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑