📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
কমিউনিটিটোকিওতে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ মঞ্চস্থ করলেন জাপানি শিক্ষার্থীরারাজনীতিশেখ হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলীশোবিজমিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবেশোবিজমিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি: টপ ৩০-এ যেতে ভোটের আহ্বানশোবিজবগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খানরাজনীতি১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনাখেলাধুলাকিংবদন্তিদের আড্ডায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসানরাজনীতিবিএনপির কাঁধে চেপে জামাতের শাসন? — মাসুদ কামালের মন্তব্যজাপানজাপানে বাংলায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে শাহাদাত হোসেনের আহ্বানমতামতপ্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হককে নিয়ে স্মৃতিচারণকমিউনিটিটোকিওতে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ মঞ্চস্থ করলেন জাপানি শিক্ষার্থীরারাজনীতিশেখ হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলীশোবিজমিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবেশোবিজমিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি: টপ ৩০-এ যেতে ভোটের আহ্বানশোবিজবগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খানরাজনীতি১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনাখেলাধুলাকিংবদন্তিদের আড্ডায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসানরাজনীতিবিএনপির কাঁধে চেপে জামাতের শাসন? — মাসুদ কামালের মন্তব্যজাপানজাপানে বাংলায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে শাহাদাত হোসেনের আহ্বানমতামতপ্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হককে নিয়ে স্মৃতিচারণ

কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের কৃতী সন্তান, বিশিষ্ট কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী পূরবী বসু মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর স্বামী, একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত। পারকিনসন্স রোগে আক্রান্ত পূরবী বসু দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্ম নেওয়া পূরবী বসু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক শেষে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি করেন। বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে। দেশে ফিরে ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০টির বেশি। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’ ও ‘নারী দীপাবলী’। সাহিত্যে অবদানের জন্য ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান তিনি।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাপান বাংলা প্রেস পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑