📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
অর্থনীতিমজুরি বোর্ডের ১৭ হাজার টাকা প্রত্যাখ্যান: ৩০ হাজার টাকার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভআন্তর্জাতিকহাসিনার ক্ষতি হলে দায় নিতে হবে সরকারকে: মার্কিন সাবেক কর্মকর্তা মাইকেল রুবিনের হুঁশিয়ারিরাজনীতিএডিট করে ফুয়াদের কপালের বন্দুক সরালেন মেহেদী, কারণ জানতে চান ফুয়াদবাংলাদেশটঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমিবাংলাদেশ‘বাংলাদেশ আক্রান্ত হলে ইন্ডিয়া নামে কোনো দেশ মানচিত্রে থাকবে না’আন্তর্জাতিকরোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?রাজনীতিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হওয়ার খবর ভুয়া, জানালেন সোহেল নিজেইরাজনীতিহঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?রাজনীতিগোপালগঞ্জের সব মানুষকে ‘কালেকটিভ পানিশমেন্ট’ দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুলরাজনীতিশেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঅর্থনীতিমজুরি বোর্ডের ১৭ হাজার টাকা প্রত্যাখ্যান: ৩০ হাজার টাকার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভআন্তর্জাতিকহাসিনার ক্ষতি হলে দায় নিতে হবে সরকারকে: মার্কিন সাবেক কর্মকর্তা মাইকেল রুবিনের হুঁশিয়ারিরাজনীতিএডিট করে ফুয়াদের কপালের বন্দুক সরালেন মেহেদী, কারণ জানতে চান ফুয়াদবাংলাদেশটঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমিবাংলাদেশ‘বাংলাদেশ আক্রান্ত হলে ইন্ডিয়া নামে কোনো দেশ মানচিত্রে থাকবে না’আন্তর্জাতিকরোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?রাজনীতিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হওয়ার খবর ভুয়া, জানালেন সোহেল নিজেইরাজনীতিহঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?রাজনীতিগোপালগঞ্জের সব মানুষকে ‘কালেকটিভ পানিশমেন্ট’ দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুলরাজনীতিশেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘বাংলাদেশ আক্রান্ত হলে ইন্ডিয়া নামে কোনো দেশ মানচিত্রে থাকবে না’

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

এক ভারতীয় মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি এবং দেশে জ্বালাও-পোড়াও ও সহিংসতার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর ১০ নম্বর জোন।

মিছিলটি যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজলায় গিয়ে শেষ হয়। মিছিলে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে যাত্রাবাড়ী জোনের সভাপতি মুফতি আজহারুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যের পতন ঘটেছিল। তাঁর অভিযোগ, সেই পরাজয়ের পর আবার আওয়ামী ফ্যাসিবাদ ভারতকে সঙ্গে নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে।

ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারত খণ্ড-খণ্ড হয়ে যাবে এবং ‘ইন্ডিয়া’ নামে আর কোনো দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে না। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের প্রতিটি অপরাধের বিচার হচ্ছে এবং হবে।

বিক্ষোভে প্রধান অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑