📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
বাংলাদেশজামিন পাওয়ার পর আইনজীবীদের নিয়ে যা বললেন শাহজালাল রুমিবাংলাদেশযাত্রীসংকটে পিঙ্ক বাস, আড়াই মাসে লোকসান প্রায় ২৮ লাখ টাকাঅর্থনীতিমজুরি বোর্ডের ১৭ হাজার টাকা প্রত্যাখ্যান: ৩০ হাজার টাকার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভআন্তর্জাতিকহাসিনার ক্ষতি হলে দায় নিতে হবে সরকারকে: মার্কিন সাবেক কর্মকর্তা মাইকেল রুবিনের হুঁশিয়ারিরাজনীতিএডিট করে ফুয়াদের কপালের বন্দুক সরালেন মেহেদী, কারণ জানতে চান ফুয়াদবাংলাদেশটঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমিবাংলাদেশ‘বাংলাদেশ আক্রান্ত হলে ইন্ডিয়া নামে কোনো দেশ মানচিত্রে থাকবে না’আন্তর্জাতিকরোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?রাজনীতিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হওয়ার খবর ভুয়া, জানালেন সোহেল নিজেইরাজনীতিহঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?বাংলাদেশজামিন পাওয়ার পর আইনজীবীদের নিয়ে যা বললেন শাহজালাল রুমিবাংলাদেশযাত্রীসংকটে পিঙ্ক বাস, আড়াই মাসে লোকসান প্রায় ২৮ লাখ টাকাঅর্থনীতিমজুরি বোর্ডের ১৭ হাজার টাকা প্রত্যাখ্যান: ৩০ হাজার টাকার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভআন্তর্জাতিকহাসিনার ক্ষতি হলে দায় নিতে হবে সরকারকে: মার্কিন সাবেক কর্মকর্তা মাইকেল রুবিনের হুঁশিয়ারিরাজনীতিএডিট করে ফুয়াদের কপালের বন্দুক সরালেন মেহেদী, কারণ জানতে চান ফুয়াদবাংলাদেশটঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমিবাংলাদেশ‘বাংলাদেশ আক্রান্ত হলে ইন্ডিয়া নামে কোনো দেশ মানচিত্রে থাকবে না’আন্তর্জাতিকরোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?রাজনীতিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হওয়ার খবর ভুয়া, জানালেন সোহেল নিজেইরাজনীতিহঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?

যাত্রীসংকটে পিঙ্ক বাস, আড়াই মাসে লোকসান প্রায় ২৮ লাখ টাকা

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের জন্য চালু করা বিআরটিসির পিঙ্ক বাস সার্ভিস প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না। গত আড়াই মাসে ১৪টি বাস পরিচালনায় লোকসান হয়েছে প্রায় ২৮ লাখ টাকা বলে শুক্রবার (২৭ নভেম্বর) জানিয়েছে সরকারি পরিবহন সংস্থাটি।

গত ১৮ আগস্ট ঢাকায় ১০টিসহ তিন শহরে মোট ১৪টি পিঙ্ক বাস চালু হয়। বাসগুলো সকালে নির্ধারিত স্টপেজ থেকে যাত্রী নিয়ে যাত্রা করে বিকেলে ফিরে আসে; দিনের বাকি সময় অধিকাংশ বাস ডিপোতে পড়ে থাকে।

বিআরটিসির হিসাব অনুযায়ী, টিকিট বিক্রির আয় থেকে জ্বালানি, টোল, কর্মীদের বেতন ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে আড়াই মাসে লোকসান দাঁড়িয়েছে ২৭ লাখ ৮৭ হাজার টাকার বেশি। প্রতিদিন আয় হচ্ছে প্রায় ৫০ থেকে ৫১ হাজার টাকা, বিপরীতে ব্যয় ছাড়িয়ে যাচ্ছে এক লাখ টাকা।

বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানান, দিনের নির্দিষ্ট সময় ছাড়া নারী যাত্রী পাওয়া কঠিন হয়ে পড়ছে, ফলে অধিকাংশ বাস ভর্তুকি দিয়ে চালাতে হচ্ছে। সারাদিন বিভিন্ন এলাকায় বাস চলাচলের ব্যবস্থা করা গেলে যাত্রী ও আয় দুটোই বাড়তে পারে বলে মনে করেন তিনি।

প্রচারণার ঘাটতির কথাও স্বীকার করেছেন বিআরটিসি চেয়ারম্যান। আগামী মার্চে বহরে আরও ৫০টি আধুনিক বৈদ্যুতিক বাস যুক্ত করার পরিকল্পনা রয়েছে; একই সময়ে সাধারণ যাত্রীদের জন্যও আসবে আরও ৫০টি বাস।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑