নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন ‘সার্বিক’ পেট্রল পাম্পে হামলা ও ভাঙচুর হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে মাদারীপুর-ঢাকা মহাসড়কের পাশে পাম্পটিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যমগুলো জানায়, হেলমেট পরা একদল লোক হঠাৎ এসে পাম্পের অফিসকক্ষ লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ভাঙচুরের ঘটনা নিশ্চিত করে বলেছেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি; বিষয়টি তদন্ত করা হচ্ছে।



