১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

তারেক রহমান আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণের প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন। এদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদর-এর শহীদ মারুফ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। কর্মসূচির অংশ হিসেবে দেশের ১১টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু হবে বলে উল্লেখ করা হয়েছে।

উপজেলাগুলো হলো— পঞ্চগড় সদর, বোদা, শিবগঞ্জ, শৈলকুপা, নেছারাবাদ, টেকনাফ, আদর্শ সদর, ইসলামপুর, গোয়ালন্দ এবং জুড়ী।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের তথ্যভিত্তিক সেবা প্রদান, ভর্তুকি ব্যবস্থাপনা সহজীকরণ এবং কৃষি খাতে ডিজিটাল কার্যক্রম জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com