আগামী মাসে জাতীয় মজুত থেকে আরও তেল ছাড়বে জাপান: তাকাইচি

  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

জাপান-এর প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে জানিয়েছেন, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে আগামী মাসে জাতীয় মজুত থেকে অতিরিক্ত তেল বাজারে ছাড়ার পরিকল্পনা করছে তার সরকার।

শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে মন্ত্রিসভার সব সদস্য অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে বিকল্প উৎস থেকে অপরিশোধিত তেল সংগ্রহের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আশ্বাস দেন, জাপান চলতি বছরসহ পরবর্তী সময়ের জন্যও প্রয়োজনীয় তেলের মজুত নিশ্চিত করতে সক্ষম হবে।

তিনি আরও জানান, মে মাসের শুরু থেকে বা তার কিছুদিন পর জাতীয় মজুত থেকে দ্বিতীয় দফায় তেল ছাড়ার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে প্রায় ২০ দিনের চাহিদার সমপরিমাণ তেল বাজারে সরবরাহ করা হবে, যা জ্বালানি বাজারে চাপ কমাতে সহায়ক হবে বলে মনে করছে সরকার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com