📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
প্রবাসজাপান বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বর্জনের মধ্যেই রাষ্ট্রদূত দাউদ আলীকে বিদায় সংবর্ধনাআন্তর্জাতিকমালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিতবাংলাদেশরাজশাহীতে আজহারীর মাহফিলে পকেট মারতে এসে আটক ৩৭ নারীবাংলাদেশনাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরাবাংলাদেশসাংবাদিক রূপা ও শাকিলের আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘবাংলাদেশকারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন কারাবন্দি মা শারমিন সুলতানাআন্তর্জাতিকআফগানিস্তানে সরকারি নথিতে নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় এখন ‘বিবি’মতামতপ্রয়াত মঞ্জুরুল হক স্মৃতিচারণের প্রতিবাদে বাকের মাহমুদের চিঠিবাংলাদেশনিসর্গ হোসেন তূর্য আর নেই: ‘মা পুরোপুরি নিরপরাধ’ বলে গেলেন তূর্যশিক্ষাপাঠ্যবই মুদ্রণে ৭০০ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনপ্রবাসজাপান বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বর্জনের মধ্যেই রাষ্ট্রদূত দাউদ আলীকে বিদায় সংবর্ধনাআন্তর্জাতিকমালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিতবাংলাদেশরাজশাহীতে আজহারীর মাহফিলে পকেট মারতে এসে আটক ৩৭ নারীবাংলাদেশনাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরাবাংলাদেশসাংবাদিক রূপা ও শাকিলের আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘবাংলাদেশকারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন কারাবন্দি মা শারমিন সুলতানাআন্তর্জাতিকআফগানিস্তানে সরকারি নথিতে নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় এখন ‘বিবি’মতামতপ্রয়াত মঞ্জুরুল হক স্মৃতিচারণের প্রতিবাদে বাকের মাহমুদের চিঠিবাংলাদেশনিসর্গ হোসেন তূর্য আর নেই: ‘মা পুরোপুরি নিরপরাধ’ বলে গেলেন তূর্যশিক্ষাপাঠ্যবই মুদ্রণে ৭০০ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে সরকারি গণগ্রন্থাগারের সামনে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখোশধারী এক যুবক স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রল ঢেলে গ্যাসলাইট দিয়ে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে।

পুলিশ জানায়, ভোরে টহলরত পুলিশ সদস্যরা স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন জ্বলতে দেখে দ্রুত তা নেভান। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুজন যুবক আগুন দিয়ে পালিয়ে যায়। জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত চালাচ্ছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নাটোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ শিশির। তিনি জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই রাতে নাটোর-বগুড়া মহাসড়কের বারুহাট এলাকায় যুবলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের খবরও পাওয়া গেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑