📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
বাংলাদেশফেসবুকে সরকারবিরোধী পোস্ট, রোগী দেখা অবস্থায় সরকারি চিকিৎসককে থানায় নিয়ে গেলো পুলিশশোবিজবাংলাদেশের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের প্রয়াণ দিবস আজবাংলাদেশমোহাম্মদপুরে চাপাতির ভয় দেখিয়ে ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাইপ্রবাসজাপান বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বর্জনের মধ্যেই রাষ্ট্রদূত দাউদ আলীকে বিদায় সংবর্ধনাআন্তর্জাতিকমালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিতবাংলাদেশরাজশাহীতে আজহারীর মাহফিলে পকেট মারতে এসে আটক ৬৫ নারীবাংলাদেশনাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরাবাংলাদেশসাংবাদিক রূপা ও শাকিলের আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘবাংলাদেশকারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন কারাবন্দি মা শারমিন সুলতানাআন্তর্জাতিকআফগানিস্তানে সরকারি নথিতে নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় এখন ‘বিবি’বাংলাদেশফেসবুকে সরকারবিরোধী পোস্ট, রোগী দেখা অবস্থায় সরকারি চিকিৎসককে থানায় নিয়ে গেলো পুলিশশোবিজবাংলাদেশের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের প্রয়াণ দিবস আজবাংলাদেশমোহাম্মদপুরে চাপাতির ভয় দেখিয়ে ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাইপ্রবাসজাপান বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বর্জনের মধ্যেই রাষ্ট্রদূত দাউদ আলীকে বিদায় সংবর্ধনাআন্তর্জাতিকমালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিতবাংলাদেশরাজশাহীতে আজহারীর মাহফিলে পকেট মারতে এসে আটক ৬৫ নারীবাংলাদেশনাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরাবাংলাদেশসাংবাদিক রূপা ও শাকিলের আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘবাংলাদেশকারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন কারাবন্দি মা শারমিন সুলতানাআন্তর্জাতিকআফগানিস্তানে সরকারি নথিতে নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় এখন ‘বিবি’

মোহাম্মদপুরে চাপাতির ভয় দেখিয়ে ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে চাপাতির ভয় দেখিয়ে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসানের আইফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বেড়িবাঁধ এলাকায় ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজারের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাই হওয়া ফোনটি আইফোন ১৭ প্রো ম্যাক্স।

ভুক্তভোগী রাফসান ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ববি হাজ্জাজের রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, শুক্রবার মাস্টার্সের ক্লাস থাকায় মোহাম্মদপুর তিন রাস্তা থেকে অটোরিকশায় করে ইউল্যাব ক্যাম্পাসে যাচ্ছিলেন। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে আরেকটি অটোরিকশা তার রিকশার গতিরোধ করে।

রাফসান জানান, ওই রিকশায় থাকা চারজন চাপাতি ঠেকিয়ে তার কাঁধের ব্যাগ ও পকেট থেকে আইফোনটি ছিনিয়ে নেয়। বাধা দিলে চাপাতির উল্টো পাশ দিয়ে তাকে কয়েকটি আঘাত করা হয়, এতে তার ডান হাতে আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি এখন বাসায় আছেন। বিষয়টি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে জানানো হয়েছে বলে জানান তিনি।

ঘটনার পর রাফসান মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। শনিবার (২৮ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

ঢাকা ট্রিবিউনসহ একাধিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠজনের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ কর্মকর্তারা চাপে রয়েছেন। এ ঘটনার পর এলাকায় ছিনতাইবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑