📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
বাংলাদেশফেসবুকে সরকারবিরোধী পোস্ট, রোগী দেখা অবস্থায় সরকারি চিকিৎসককে থানায় নিয়ে গেলো পুলিশশোবিজবাংলাদেশের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের প্রয়াণ দিবস আজবাংলাদেশমোহাম্মদপুরে চাপাতির ভয় দেখিয়ে ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাইপ্রবাসজাপান বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বর্জনের মধ্যেই রাষ্ট্রদূত দাউদ আলীকে বিদায় সংবর্ধনাআন্তর্জাতিকমালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিতবাংলাদেশরাজশাহীতে আজহারীর মাহফিলে পকেট মারতে এসে আটক ৬৫ নারীবাংলাদেশনাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরাবাংলাদেশসাংবাদিক রূপা ও শাকিলের আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘবাংলাদেশকারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন কারাবন্দি মা শারমিন সুলতানাআন্তর্জাতিকআফগানিস্তানে সরকারি নথিতে নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় এখন ‘বিবি’বাংলাদেশফেসবুকে সরকারবিরোধী পোস্ট, রোগী দেখা অবস্থায় সরকারি চিকিৎসককে থানায় নিয়ে গেলো পুলিশশোবিজবাংলাদেশের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের প্রয়াণ দিবস আজবাংলাদেশমোহাম্মদপুরে চাপাতির ভয় দেখিয়ে ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাইপ্রবাসজাপান বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বর্জনের মধ্যেই রাষ্ট্রদূত দাউদ আলীকে বিদায় সংবর্ধনাআন্তর্জাতিকমালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিতবাংলাদেশরাজশাহীতে আজহারীর মাহফিলে পকেট মারতে এসে আটক ৬৫ নারীবাংলাদেশনাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরাবাংলাদেশসাংবাদিক রূপা ও শাকিলের আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘবাংলাদেশকারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন কারাবন্দি মা শারমিন সুলতানাআন্তর্জাতিকআফগানিস্তানে সরকারি নথিতে নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় এখন ‘বিবি’

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট, রোগী দেখা অবস্থায় সরকারি চিকিৎসককে থানায় নিয়ে গেলো পুলিশ

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. রাশিদুল হাসান রাজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পাবনার সাঁথিয়া পৌর সদরের ইতালি মার্কেটে তাঁর ব্যক্তিগত চেম্বার থেকে রোগী দেখা অবস্থায় তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।

পুলিশ জানায়, প্রতি শুক্রবার ঢাকা থেকে সাঁথিয়ায় এসে রোগী দেখতেন ডা. রাজন। তিনি সাঁথিয়া উপজেলার শরিষা গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ইতালি মার্কেটে অভিযান চালায় পুলিশ। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ডা. রাজন দীর্ঘদিন ধরে ফেসবুকে সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেফতারের পর রাতেই তাঁকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়। শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আনিসুর রহমান বলেন, ডা. রাজন একজন সরকারি চাকরিজীবী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে এ ধরনের প্রচার চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ডা. রাজনের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর চিকিৎসক ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑