📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
রাজনীতিসোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনে হবে বিএনপির ১ ডিসেম্বরের সমাবেশবাংলাদেশনাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটকরাজনীতিপাকিস্তানে গিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে স্পিকারের বক্তব্যের নিন্দা ১৮২ বিশিষ্টজনেরবাংলাদেশফেসবুকে সরকারবিরোধী পোস্ট, রোগী দেখা অবস্থায় সরকারি চিকিৎসককে থানায় নিয়ে গেলো পুলিশশোবিজবাংলাদেশের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের প্রয়াণ দিবস আজবাংলাদেশমোহাম্মদপুরে চাপাতির ভয় দেখিয়ে ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাইপ্রবাসজাপান বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বর্জনের মধ্যেই রাষ্ট্রদূত দাউদ আলীকে বিদায় সংবর্ধনাআন্তর্জাতিকমালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিতবাংলাদেশরাজশাহীতে আজহারীর মাহফিলে পকেট মারতে এসে আটক ৬৫ নারীবাংলাদেশনাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরারাজনীতিসোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনে হবে বিএনপির ১ ডিসেম্বরের সমাবেশবাংলাদেশনাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটকরাজনীতিপাকিস্তানে গিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে স্পিকারের বক্তব্যের নিন্দা ১৮২ বিশিষ্টজনেরবাংলাদেশফেসবুকে সরকারবিরোধী পোস্ট, রোগী দেখা অবস্থায় সরকারি চিকিৎসককে থানায় নিয়ে গেলো পুলিশশোবিজবাংলাদেশের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের প্রয়াণ দিবস আজবাংলাদেশমোহাম্মদপুরে চাপাতির ভয় দেখিয়ে ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাইপ্রবাসজাপান বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বর্জনের মধ্যেই রাষ্ট্রদূত দাউদ আলীকে বিদায় সংবর্ধনাআন্তর্জাতিকমালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিতবাংলাদেশরাজশাহীতে আজহারীর মাহফিলে পকেট মারতে এসে আটক ৬৫ নারীবাংলাদেশনাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা

সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনে হবে বিএনপির ১ ডিসেম্বরের সমাবেশ

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলায় আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) সেখানে বিএনপির সমাবেশ হচ্ছে না। উদ্যানের পরিবর্তে সেদিন রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সমাবেশের মঞ্চ তৈরি হবে পল্টন কমিউনিটি সেন্টারের সামনে। মঞ্চ থাকবে পশ্চিমমুখী, অর্থাৎ বিজয়নগরের দিকে। রিজভী জানান, আগের ঘোষণা অনুযায়ী ১ ডিসেম্বর বেলা ২টায় সমাবেশের কার্যক্রম শুরু হবে।

এটি মূলত মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে বলে জানিয়েছে দলটি।

রিজভী বলেন, গত শুক্রবার সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু উদ্যানের বিন্যাস ও উন্নয়নকাজ চলায় সেখানে সমাবেশ করা সম্ভব হচ্ছে না। এ কারণে সমাবেশের স্থান পরিবর্তন করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজন করা হচ্ছে।

দলের চেয়ারম্যান তারেক রহমান বিজয় মাসের কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পালনের নির্দেশনা দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান রিজভী। উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেবেন।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑