📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
প্রবাসটোকিওতে গ্রেটার খুলনা কমিউনিটি জাপানের নবম নবান্ন উৎসব উদ্‌যাপনরাজনীতিসোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনে হবে বিএনপির ১ ডিসেম্বরের সমাবেশবাংলাদেশনাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটকরাজনীতিপাকিস্তানে গিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে স্পিকারের বক্তব্যের নিন্দা ১৮২ বিশিষ্টজনেরবাংলাদেশফেসবুকে সরকারবিরোধী পোস্ট, রোগী দেখা অবস্থায় সরকারি চিকিৎসককে থানায় নিয়ে গেলো পুলিশশোবিজবাংলাদেশের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের প্রয়াণ দিবস আজবাংলাদেশমোহাম্মদপুরে চাপাতির ভয় দেখিয়ে ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাইপ্রবাসজাপান বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বর্জনের মধ্যেই রাষ্ট্রদূত দাউদ আলীকে বিদায় সংবর্ধনাআন্তর্জাতিকমালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিতবাংলাদেশরাজশাহীতে আজহারীর মাহফিলে পকেট মারতে এসে আটক ৬৫ নারীপ্রবাসটোকিওতে গ্রেটার খুলনা কমিউনিটি জাপানের নবম নবান্ন উৎসব উদ্‌যাপনরাজনীতিসোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনে হবে বিএনপির ১ ডিসেম্বরের সমাবেশবাংলাদেশনাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটকরাজনীতিপাকিস্তানে গিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে স্পিকারের বক্তব্যের নিন্দা ১৮২ বিশিষ্টজনেরবাংলাদেশফেসবুকে সরকারবিরোধী পোস্ট, রোগী দেখা অবস্থায় সরকারি চিকিৎসককে থানায় নিয়ে গেলো পুলিশশোবিজবাংলাদেশের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের প্রয়াণ দিবস আজবাংলাদেশমোহাম্মদপুরে চাপাতির ভয় দেখিয়ে ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাইপ্রবাসজাপান বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বর্জনের মধ্যেই রাষ্ট্রদূত দাউদ আলীকে বিদায় সংবর্ধনাআন্তর্জাতিকমালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিতবাংলাদেশরাজশাহীতে আজহারীর মাহফিলে পকেট মারতে এসে আটক ৬৫ নারী

টোকিওতে গ্রেটার খুলনা কমিউনিটি জাপানের নবম নবান্ন উৎসব উদ্‌যাপন

শেয়ার করুন:FacebookXLINE

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত দাউদ আলী

পিঠা-পার্বণ, নবান্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসে বাংলার ঐতিহ্যের মিলনমেলা

টোকিও, জাপান:

জাপানের রাজধানী টোকিওতে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে গ্রেটার খুলনা কমিউনিটি জাপানের (জিকেসিজে) নবম নবান্ন উৎসব ২০২৬।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী মান্যবর রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত তাকিনোগাওয়া-নিশি কুমিন সেন্টারের ৬ষ্ঠ তলায় এ উৎসবের আয়োজন করা হয়।

বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ জীবনের অন্যতম অনুষঙ্গ নবান্ন উৎসবকে প্রবাসের মাটিতে উদ্‌যাপনের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়।

প্রধান অতিথি রাষ্ট্রদূত দাউদ আলীর উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ মর্যাদা ও তাৎপর্য প্রদান করে। খুলনার সন্তান রাষ্ট্রদূত দাউদ আলী প্রবাসে বাংলাদেশের ঐতিহ্যবাহী উৎসবের এমন আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানের আকর্ষণীয় পর্বে ছিল ঐতিহ্যবাহী পিঠা-পার্বণ, নবান্ন ভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাঙালির লোকজ ঐতিহ্য, খাবার ও সংস্কৃতির নানা অনুষঙ্গের মধ্য দিয়ে প্রবাসীরা উপভোগ করেন বাংলার উৎসবমুখর পরিবেশ।

গ্রেটার খুলনা কমিউনিটি জাপানের সভাপতি জাকির হোসেন জোয়ার্দার এবং সাধারণ সম্পাদক তাফসির আহমেদ তুহিনের উদ্যোগে নবমবারের মতো এ উৎসবের আয়োজন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,
জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলার শেকড় ও ঐতিহ্যের পরিচয় তুলে ধরতে নবান্ন উৎসবের মতো আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে।

একই সঙ্গে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলার ঐতিহ্যকে ধারণ করে গ্রেটার খুলনা কমিউনিটি জাপানের নবম নবান্ন উৎসব প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ও সম্প্রীতির এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

জাপানের টোকিও থেকে, মাহবুবুর রহমান বাবু জাপান প্রতিনিধি
এটিএন বাংলা

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑